মায়ের পেট ফেটে বের হওয়া বাচ্চাটিকে মনে হচ্ছে আমারই মেয়ে : বর্ষা

সারা বাংলাদেশ
0

 


দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ঈদ উপলক্ষে গত ১০ জুলাই মুক্তি পেয়েছে তাদের 'দিন দ্য ডে' সিনেমাটি।

শনিবার (৩০ জুলাই) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের জন্য 'দিন দ্য ডে'র বিশেষ শো-এর আয়োজন করা হয়েছিলো। সেখানে হাজির হয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা।

এ সময় বর্ষা বলেন, 'একটা সিনেমা রিলিজ হলে আমরা হলে গিয়ে উল্লাস করতে পারি, মজা করতে পারি। কিন্তু যারা শারীরিক প্রতিবন্ধী আছেন, তারা সেই আনন্দ থেকে বঞ্চিত হোন। তারা ফিল করে আমরাও যদি এভাবে হাঁটতে পারতাম, তাদের মতো মজা করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমার কাছে ভীষণ ভালো লাগছে, এখানে নানান বয়সী মানুষ এসেছেন।

তিনি আরও বলেন, 'আপনারা জানেন, ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে একটি বাচ্চা বের হয়ে গেছে। আমি যখন নিউজটা দেখলাম, খুব কষ্ট পেয়েছিলাম। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিলো, সে যেন আমারই মেয়ে। কখনও যদি আমার মেয়ে হয়, এমনই হবে। তখন আমি ময়মনসিংহের ডিসির সঙ্গে কন্টাক্ট করি। বাচ্চাটি কেমন আছে, কোনকিছু লাগবে কিনা-জানতে চাই। 

এরপর আমি বাচ্চাটাকে হেল্প করেছি। সেই অ্যামাউন্টটা এখন বলতে চাই না। ভেবেছিলাম, ফ্রি হলে বাচ্চাটিকে দেখতে যাবো। কেন জানিনা মনে হচ্ছিলো সে আমারই মেয়ে। গতরাতে নিউজে দেখলাম তাকে ঢাকা আনা হয়েছে। খুব শিগগির আমি বাচ্চাটাকে দেখতে যাবো।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে 'দিন-দ্য ডে'। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে 'দিন-দ্য ডে'। মুক্তির পরেও কম আলোচনা-সমালোচনা হয়নি।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !