এবার টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা মাস্কের

সারা বাংলাদেশ
0

 


টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত শুক্রবার তিনি এ মামলা করেন। এর আগে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার প্রস্তাব ফিরিয়ে নেওয়ার পর টুইটার কর্তৃপক্ষ ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে। পাল্টা মামলা করে ইলন মাস্ক টুইটার কেনা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পথ বেছে নিলেন।

মামলার ১৬৪ পৃষ্ঠার নথিটি এখনো প্রকাশ্যে আসেনি। তবে আদালতের নিয়মানুসারে এর একটি সংশোধিত সংস্করণ শিগগিরই প্রকাশিত হতে পারে।

ইলন মাস্ক টুইটার চুক্তি থেকে সরে দাঁড়ানো বিষয়ে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৫ দিনের বিচারকাজ চলার আদেশ দেন ডেলাওয়্যার কোর্ট অব চ্যান্সেরির চ্যান্সেলর ক্যাথালিন ম্যাককরমিক। এর কয়েক ঘণ্টা পরই পাল্টা মামলা ঠুকে দেন ইলন মাস্ক। রয়টার্স কর্তৃপক্ষ টুইটার কর্তৃপক্ষকের সঙ্গে যোগাযোগ করলেও মাইক্রোব্লগিং সাইটটি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের অভিযোগ, টুইটার ইনকরপোরেশন তাদের প্ল্যাটফর্মে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা সঠিকভাবে উপস্থাপন না করে চুক্তি লঙ্ঘন করেছে। তাই তিনি টুইটার কেনার প্রক্রিয়া থেকে সরে এসেছেন। এরপর ১২ জুলাই টুইটার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার আদালতে ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে। টুইটারের সঙ্গে ৪৪ বিলিয়নের চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে এ মামলা করা হয়।

টুইটার কর্তৃপক্ষ জানায়, ভুয়া অ্যাকাউন্ট থাকার দাবি করে মাস্ক বিভ্রান্তি ছড়িয়েছেন। তিনি ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার মূল্যের শেয়ারে টুইটার কেনার চুক্তি করতে বাধ্য। গত শুক্রবার ইলন মাস্কের মামলার পর টুইটারের শেয়ারের দাম কমে ৪১ দশমিক ৬১ মার্কিন ডলারে নেমেছে।

ম্যাককরমিক গত সপ্তাহে মামলাটি দ্রুত বিচারের জন্য ব্যবস্থা নিয়ে বলেন, চুক্তির অনিশ্চয়তার কারণে টুইটারের সম্ভাব্য ক্ষতি সীমিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। টুইটার আয় কমানো ও কোম্পানির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আদালতের লড়াইকে দায়ী করছে। দুই পক্ষ ১৭ অক্টোবরের বিচারে সম্মত হলেও অভ্যন্তরীণ নথি এবং অন্যান্য প্রমাণের সুযোগ নিয়ে একমত হতে পারেনি। টুইটারের অভিযোগ — মামলার মূল বিষয়ের সঙ্গে অপ্রাসঙ্গিক বিপুল পরিমাণ তথ্য চান মাস্ক। এতে তিনি চুক্তি লঙ্ঘন করেছেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !