কাঁচা মরিচের কেজি ৩০ টাকা

সারা বাংলাদেশ
0

 


দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দেশি কাঁচা মরিচের দাম কমেছে। কাঁচা মরিচের দাম কেজিতে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। কাঁচা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। একই কারণে ভারত থেকে আমদানিও বন্ধ রয়েছে।

মরিচ ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, কয়েকদিন ধরে দেশে আবহাওয়া ভালো থাকায় বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন ভালো হয়েছে। এতে বাজারে দেশি মরিচের সরবরাহ বেড়েছে। তাই মরিচের দাম কমছে। আমরা পাইকারি বাজার থেকে কম দামে কিনে খুচরা বাজারে কম দামে বিক্রি করছি।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার অনুমোদন দিলে বন্দর দিয়ে মরিচ আমদানি করা হচ্ছে। কিন্তু এখন দেশি মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় আমদানি বন্ধ রয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !